

মোঃ জাহাঙ্গীর আলম, গাইবান্ধা
গাইবান্ধা সদর উপজেলার গীদারী ইউনিয়ন রহমানের মোড় হইতে কাউন্সিলের বাজার পর্যন্ত একমাত্র যাতায়াতের রাস্তাটি নির্মাণের লক্ষ্যে ইতিমধ্যে নির্মাণ কাজ শুরু হয়েছে। উক্ত নির্মাণ কাজে রাস্তায় ১নং ইট এর খোয়া সিডিউলে উল্লেখ থাকলে সেখানে ৩নং ইট দিয়ে এজিংও ডাব্লু বিএম রাস্তার কাজ করে আসছে।

রাস্তার কাজে নিয়মানুসারে করার কথা থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদার ব্যাপক অনিয়ম কাজ করে যাচ্ছে। এমন কি এলাকার লোক জন রাস্তারটির কাজ বন্ধ করে দিলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তোয়াক্কা না করে কাজ করে যাচ্ছে। উপ সহকারী প্রকৌশলী সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি এমনকি রাস্তার কাজের তদারকি করার কোন ওয়ার্ক এসিস্টেন্ট ও এসও কে খুঁজে পাওয়া যায় নি।
দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলীর দায়িত্ব অবহেলা,অনিহা ও ঠিকাদারের যোগসাজশে রাস্তার ডাব্লু বিএম এর কাজ চলমান। বরং এ অবস্থায় বেশ কয়েকদিন থেকে এ রাস্তায় পচাঁ রাবিশ ২/৩ নং ইটের গুড়া মিশ্রিত খোঁয়া ফেলানো হচ্ছে। যা সরেজমিনে পরিদর্শন ও ল্যাবটেষ্ট করলেও এর সত্যতা মিলবে। ডাব্লু বিএম কাজ স্থগিত করতে গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী -এলজিইডি, জেলা প্রশাসক -গাইবান্ধা, নির্বাহী অফিসার, গাইবান্ধা সদরসহ সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫












