শাহরাস্তিতে এইচএসসিতে পাশের হার ৪২.১৫, কারিগরি (বিএম) ৮৯.১৩, আলিম ৮০.০৮ শতাংশ

বিশেষ প্রতিনিধিঃ
সারাদেশে মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) স্ব স্ব বোর্ড থেকে নিজস্ব ওয়েবসাইট ও অনলাইনে এ ফলাফল প্রকাশ করা হয়।

চাঁদপুরের শাহরাস্তিতে এ বছর এইচএসসির ফলাফলে ব্যাপক বিপর্যয় হলেও কারিগরি (বিএম) ও আলিমের ফলাফল কিছুটা সন্তোষ জনক হয়েছে। এতে এইচএসসিতে পাশের হার ৪২.১৫, এইচ এস সি (বিএম) ৮৯.১৩ ও আলিম ৮০.০৮ শতাংশ।

এ বছর মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ছয়টি কলেজের বিভিন্ন বিভাগের ১ হাজার ৯৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৪ শত ৬২ জন কৃতকার্য হয় এবং ৬ শত ৩৪ জন অকৃতকার্য হয়। পাশের হার ৪২ দশমিক ১৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১৩ জন।

অপরদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একটি কলেজ থেকে কারিগরি (বিএম) পরীক্ষায় মোট ৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৪১ জন কৃতকার্য হয়। জিপিএ ৫ না থাকলে ও পাশের হার ৮৯ দশমিক ১৩ শতাংশ।

এছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় উপজেলার দশটি মাদ্রাসার ২ শত ৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ১ শত ৯৭ জন কৃতকার্য হয় এবং ৪৯ জন অকৃতকার্য হয়। জিপিএ ৫ পেয়েছে ৩ জন। পাশের হার ৮০ দশমিক ০৮ শতাংশ।

শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like

About the Author: priyoshomoy