পাইকদীতে উন্নয়নমূলক প্রকল্পের ২টি কাজ সম্পন্ন অপরটি চলমান

সজীব খান, চাঁদপুর :

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাইকদী গ্রামের উন্নয়ন মূলক প্রকল্পের দুইটি কাজ সঠিক ভাবে সমাপ্ত হয়েছে, একটি চলমান রযেছে। সমাপ্ত হওয়া কাজ দুইটি নিয়ে এলাকাবাসী ও ইউনিয়ন প্রশাসক সন্তুষ্ঠ প্রকাশ করেছে। সরকারি নিয়ম অনুযায়ী করায় প্রকল্পেরর সভাপতি সাধারণ সম্পাদককে সংশ্লিষ্ট সকলে ধন্যবাদ জানিযেছে।

সরেজমিনে অনুসন্ধান করে প্রকল্পগুলোর মধ্যে দুটি প্রকল্পের কাজ যথাযথভাবে সম্পন্ন হয়েছে এবং একটি প্রকল্পের কাজ চলমান রয়েছে এমন চিত্র দেখা গিয়েছে।

জানা যায়, পাইকদী মিজি বাড়ি বায়তুল মামুর জামে মসজিদের অজুখানা সংস্কার ও কবরস্থানে মাটি ভরাট, ৫নং ওয়ার্ডের পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংস্কার কাজ নিয়মিত তদারকির মধ্যেই সম্পন্ন হয়েছে এবং পাইকদী ঈদগাহ মাঠ সংস্কার প্রকল্পের কাজ চলমান রয়েছে।

প্রকল্পগুলোর মধ্যে মসজিদের অজুখানা ও কবরস্থানে মাটি ভরাটে বরাদ্দ ছিল ২ লাখ টাকা, বিদ্যালয়ের মাঠ সংস্কারে ৭ মেট্রিক টন গম, এবং ঈদগাহ সংস্কারে ২ লাখ ৫৩ হাজার টাকা। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রকল্পের দুটি কাজ নির্ধারিত নিয়ম অনুযায়ী সম্পন্ন হয়েছে এবং ঈদগাহ সংস্কারের কাজটি চলমান রয়েছে। মিজি বাড়ি বায়তুল মামুর জামে মসজিদের মুসল্লি টিপু সুলতান মিজি জানান, মসজিদের অজুখানা ও কবরস্থান এর মাটি ভরাটের কাজ স্বচ্ছভাবে হয়েছে। এলাকাবাসী এখন এটি নিয়মিত ব্যবহার করছে। কাজ না করে অর্থ আত্মসাৎ সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্যপ্রণোদিত। ও

এছাড়াও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মসজিদের অজু খানার সংস্কার কাজ হওয়ায় মুসল্লিরা নামাজ পড়ার জন্য এখন সুন্দরভাবে অজু করতে পারছেন।

পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা চৌধুরী বলেন, বিদ্যালয়ের পুরাতন ভবনটি ভেঙে ফেলায় মাঠে বড় কূপের সৃষ্টি হয়েছিল। মাঠ ভরাটের কাজটি শতভাগ সম্পন্ন হওয়ায় শিক্ষার্থীরা এখন স্বাচ্ছন্দ্যে খেলাধুলা করতে পারছে।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জানান, কাজগুলো সঠিক ভাবে তদারকি করে যথানিয়মে করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এস.এম.এন জামিল হিকমা বলেন, এ বিষয়ে আমি একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখবো।

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like

About the Author: priyoshomoy