সফলতা ও সুনামের মধ্য দিয়ে চরবাগাদী মৎস্য চাষী সমবায় সমিতির কার্যক্রম এগিয়ে চলছে

সজীব খান, চাঁদপুর
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের কয়েকজন উদীয়মান তরুণদের হাত ধরেই সফলতা ও সুনামের মধ্য দিয়ে চর বাগাদী মৎস্য চাষী সমবায় সমিতি এগিয়ে চলছে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করার কারনেই সমিতির কার্যক্রম প্রায় এক যুগ অতিবাহিত হতে চলছে। ন্যাযনীতি ও আদর্শের মধ্যে থাকার কারণে বাগাদী ইউনিয়নে সকলের কাছে বিশ্বস্ত একটি সমবায় সমিতি হিসেবে পরিচিতি লাভ করছে।

২০১৪ সালের ৬আগস্ট সমিতিটি প্রতিষ্ঠা করা হয়।যার গর্ভারমেন্ট রেডিস্টেশন নং/ ১৬/ চাঁদ ১৪
সমিতির সভাপতি দায়িত্বে রয়েছেন মোঃ মোতালেব বেপারী, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল হোসাইন।
সমিতিটি ২২জন সদস্য নিয়ে পথচলা শুরু করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এই সমিতির বর্তমান কার্যালয় দক্ষিন নানুপুর বাগড়া বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর। বর্তমানে সমিতির ঋন গ্রহীতার সদস্য সংখ্যা ১৭শ, সমিতিতে আউট ইস্ট্যান্ডিং রয়েছে প্রায় চার কোটি টাকা। ক্ষুদ্র ক্ষুদ্র করে সমিতি আজ স্বাবলম্বী হতে চলছে, গ্রাহকদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান হিসেবে চর বাগাদী মৎস্য চাষী সমবায় সমিতি সকলের কাছে সুনাম অর্জন করছে।

সমিতির কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মৎস্যচাষ, গবাদী পশু, পোল্ট্রি থাতে ক্ষুদ্রঋন, রয়েছে ব্যবসায়ীদের মাঝেও ঋন কার্যক্রম। সমিতিটি ইতিমধ্যে সমবায় অধিদপ্তরের আওতায় ৭ দিনের মৎস্য এর উপর প্রশিক্ষন, ভ্রাম্যমাণ কৃষি প্রশিক্ষণ নিয়েছে । সমিতি সুনামের সাথে কার্যক্রম করায় জাতীয় সমবায় দিবসে উপজেলা সমবায় অফিস থেকে বিশেষ সম্মাননা অর্জন করেছে। সমিতির উদ্যােগে শীতকাল অসহায় দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ, বণ্যাসহ বিভিন্ন দুর্যোগে অসহায় পরিবারকে ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রম করে আসছে।

সমাজ থেকে বাল্যবিয়ে রোদ, মাদক ইভটিজিং বন্ধের জন্য সচেতনতা মূলক প্রচারণা করে যাচ্ছে। একটি আদর্শ সমবায় সমিতি হিসেবে চর বাগাদী মৎস্য চাষী সমবায় সমিতি প্রতিটি কাজ সর্বমহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে, বিগত দিনের সফল কার্যক্রম গুলো ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে সমিতির সভাপতি মোতালেব বেপারী, সাধারণ সম্পাদক জাহিদুল হোসাইন জানিয়েছে।

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like

About the Author: priyoshomoy