

হিরক খান :
মেহেরপুর জেলা জামায়াতে ইসলামির আমির ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খান গণসংযোগ করেছেন।

সোমবার, ২০ অক্টোবর ২০২৫ বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের যাদবপুর গ্রামের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি পথচারীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজনৈতিক সেক্রেটারি কাজি রুহুল আমিন, মেহেরপুর সদর উপজেলা আমির সোহেল রানা, উপজেলা সেক্রেটারী ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাব্বারুল ইসলাম মাষ্টার, বুড়িপোতা ইউনিয়নের আমির হাফেজ আবু জাফর সোহেল,বুড়িপোতা ইউনিয়নের সেক্রেটারি আব্দুস সালাম, যাদবপুর ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।
সোমবার, ২০ অক্টোবর ২০২৫
শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড













