সুবিদপুরে বিএনপির গণসংযোগে অ্যাডভোকেট কামরুল হাসান, জনগণের হাতে তারেক রহমানের ৩১ দফা লিফলেট

হিরক খান :

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সুবিদপুর গ্রামে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে এ গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেন তিনি।

এই সময় অ্যাডভোকেট কামরুল হাসান সুবিদপুর গ্রামের সর্বস্তরের মানুষের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আলমগীর খান ছাতু,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফায়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি আলিফ আরাফাত, জেলা যুবদলের সদস্য মেহেদী হাসান রোলেক্স, বিএনপি নেতা নাহিদসহ ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতাকর্মী ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার, ২০ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like

About the Author: priyoshomoy