দুর্নীতিমুক্ত শাসন ও ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনে বিশিষ্টজনদের সাথে মাও. জাহাঙ্গীর আলমের মতবিনিময়

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি:

দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা প্রতিষ্ঠা, ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে রাজধানীর নয়া পল্টনে বিশিষ্টজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকেলে রূপায়ন তাজ, পল্টন টাওয়ার সংলগ্ন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৪ (মনোহরদী–বেলাবো) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম। উদ্বোধক ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খন্দকার আব্দুর রব। সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলার সাবেক আমির আবু তৈয়ব মোঃ রফিউদ্দিন।

সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের শূরা সদস্য মাওলানা জোনায়েদ, উত্তর জামায়াতের শূরা সদস্য অধ্যক্ষ মিজানুর রহমান, মনোহরদী উপজেলা দক্ষিণ জামায়াতের আমির মাওলানা মোঃ সানাউল্লাহ, উত্তর জামায়াতের আমির মাওলানা মোঃ ইকবাল হোসাইন, বেলাব উপজেলা জামায়াতের আমির মোঃ জহিরুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, দুর্নীতি, অন্যায় ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। আমরা এমন এক রাষ্ট্র গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিক ন্যায়বিচার, অধিকার ও মর্যাদা পাবে। ইসলামী মূল্যবোধের ওপর ভিত্তি করে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ পরিবর্তন চায় — তারা এমন নেতৃত্ব চায় যারা ক্ষমতায় গিয়ে জনগণের সেবা করবে, লুটপাট নয়। জামায়াতে ইসলামী সেই আদর্শের ধারক ও বাহক।

সভায় বক্তারা দুর্নীতিমুক্ত শাসন, স্বচ্ছ প্রশাসন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং যুবসমাজকে ইতিবাচক রাজনীতিতে সম্পৃক্ত করার আহ্বান জানান।

মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like

About the Author: priyoshomoy