চালকদের মানসম্মত প্রশিক্ষণ ও ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ সড়ক গড়ে তোলা সম্ভব : জেলা প্রশাসক

সজীব খান :
মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি এ শ্লোগানে চাঁদপুর চাঁদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‍্যালি বের করে উপজেলা পরিষদের অডিটোরিয়াম এসে শেষ করেন।

র‍্যালিউত্তর আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এ সময় তিনি বলেন, সড়ক নিরাপদ সম্পর্কে আমাদের দেশে আইন আছে কিন্তু বাস্তবে তা বাস্তবায়ন হয় না, নিরাপদ সড়ক আইন সম্পর্কে আগে আমাদেরকে জানতে হবে, তা মানার জন্য সকলের মাঝে উৎসাহ প্রদান করতে হবে।

তিনি বলেন, চালকদের মানসম্মত প্রশিক্ষণ, রাস্তার মানোন্নয়ন ও ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ সড়ক গড়ে তোলা সম্ভব। জনসচেতনতা ও সহযোগিতা ছাড়া কোনো উদ্যোগই সফল হবে না।

তিনি বলেন, সড়কের নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আইন মানার সংস্কৃতি গড়ে তোলা এবং নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ ও নিরাপত্তা সচেতনতা জাগ্রত করতেই মোটরসাইকেল চালকদের মধ্যে হেলমেট ব্যবহার করা প্রয়োজন রয়েছে, একটি হেলমেট শুধু আইন মেনে ব্যবহার করা কোনো বস্তু নয়, এটি জীবনের নিরাপত্তার প্রতীক। সড়কে চলাচলের সময় হেলমেট ব্যবহার ও ট্রাফিক আইন মেনে চলার জন্য সকল মোটরসাইকেল চালকদের আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশাল দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ রকিব পিপিএম, সিভিল সার্জন প্রতিনিধি ডাঃ জুবায়ের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, চাঁদপর জেলা নিরাপদ সড়ক চাইয়ের সভাপতি এম এ লতিফ, মাইক্রো বাস মালিক শ্রমীক সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন হাওলাদার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর বিআরটিএর ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোঃ আলাউদ্দিন। অনুষ্ঠানেে শুরুতে পবিত্র কোরআন থেকে তেওলায়াত করেন জেলা প্রশাসকের কার্যালয়ের মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ জুনায়েদ আহমেদ, গীতাপাঠ করেন বিমল চন্দ্র দে।

এছাড়াও র‍্যালি ও আলোচনা সভায় চালক সংগঠনের প্রতিনিধি, রোভার স্কাউট ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন।

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like

About the Author: priyoshomoy