দেশের প্রথম ‘কার্বন নিউট্রাল শিশু’ সাতক্ষীরার রুহাব

জি এম শরিফুল ইসলাম সানু সাতক্ষীরা:

প্রথম বাংলাদেশি কার্বন নিউট্রাল শিশু হিসেবে স্বীকৃতি পেয়েছে সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামের শিশু আয়ান খান রুহাব।

অর্থাৎ রুহাব জীবনভর যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করবে, তা গ্রহণ করে নেওয়ার মতো গাছ লাগিয়েছেন তার মা-বাবা। এ বিষয়টিকে বলা হয় কার্বন নিঃসরণ অফসেট করা। বিভিন্ন ধরনের ৫৮০টি গাছ লাগিয়ে সন্তানকে কার্বন নিউট্রাল শিশু করেছেন তারা।

আর তাদের এই উদ্যোগের স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট। সংস্থার গ্রান্টজয়ী প্রকল্প ঢাকা প্লান্টারস আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আট মাস বয়সী রুহাবকে বাংলাদেশের প্রথম কার্বন-নিউট্রাল শিশু হিসেবে সার্টিফিকেট দেওয়া হয়।

রুবাবের জন্ম গত ১০ ফেব্রুয়ারি। বাবা ইমরান রাব্বি পরিবেশবাদী সংগঠন গ্রীনম্যানের প্রতিষ্ঠাতা সভাপতি, মা আয়েশা আক্তার সমন্বয়ক হিসেবে কাজ করছেন।

গত সেপ্টেম্বরে ইমরান-আয়শা দম্পতি শিবপুর গ্রামে ৫৮০টি ফলজ ও বনজ গাছ রোপণ করেন। যার মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, আমড়া, সুপারি ও নিম। এই উদ্যোগের লক্ষ্য ছিল, শিশুর জন্মের মুহূর্ত থেকেই পৃথিবীর প্রতি দায়িত্ববোধ তৈরি করা।

রুহাবের বাবা ইমরান রাব্বি বলেন, ‘আমরা রুহাবের জন্য গাছ লাগিয়েছি, যেন সে বিশুদ্ধ বাতাস ও সবুজ পরিবেশে বড় হতে পারে। এটা তার ভবিষ্যৎ ও পৃথিবীর জন্য আমাদের ছোট্ট একটি উদ্যোগ মাত্র।’

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like

About the Author: priyoshomoy