চাঁদপুরের মতলবে অগ্নি সংযোগ করে হত্যার চেষ্টা 

গোলাম নবী খোকনঃ

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ফরিদকান্দি গ্রামের মো হাসান বেপারীর বসত ঘরে অগ্নি সংযোগ করে হত্যা চেষ্টা করা হয়। ঘটনা সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর রাত আনুমানিক ১২:৪৫ মিনিটে অজ্ঞাত ব্যক্তি দ্বারা মোঃ হাসান বেপারির বসত ঘরে জানালা ভেঙে সোফা সেটের সোফার মধ্যে তরল দাহ্য পদার্থ ধারা অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

মোঃ হাসান জানায়, প্রতিদিনের রাতের খাবারের পর ন্যায় করে সবাই যে যার রুমে ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু হঠাৎ রাতে ছেলের বউ নাবিলা ইসলাম ঘুমন্ত অবস্থায় দোয়ার গন্ধ পেলে চিৎকার করে ওঠে দেখে ঘরে সোফার মধ্যে আগুন। যখন আমরা ঘর থেকে বের হওয়ার চেষ্টা করি তখন দেখা যায় আমাদের বাইরে দিয়ে দরজা লাগানো। তখন আমরা চিৎকার-শুনে প্রতিবেশীদের নিয়ে দরজা খুলে ঘরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনি এবং ঘরের ভিতর দু,জন শিশু সন্তান সহ সকল কে উদ্ধার করি।

পাশের বাড়ির আবুল হোসেন, ওসমান বেপারী ও ইলিয়াস তারা বলেন, এটি একটি পরিকল্পিত ঘটনা, যে ভাবে আগুন দিয়েছে, ঘরের মানুষ টের না পেলে সবাই আগুনে পুড়ে জলসে মৃত্যু বরন করতো। এ ঘটনায় হাসান বেপারি সকালে থানায় অভিযোগ দায়ের করেন।

ঘটনাস্থলে এসআই সুমন চন্দ্র পরিদর্শন করে। ওসি রবিউল হক বলেন, এ ব্যাপারে আমরা একটি অভিযোগ নিয়েছি, অভিযোগ কারী যদি কাউকে সন্দেহ করে, তাদের বিরুদ্ধে মামলা নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like

About the Author: priyoshomoy