ফরিদগঞ্জ ৫২ কেজি গাঁজাসহ আটক এক

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :

চাঁদপুরের ফরিদগন্জে শনিবার (২৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সকদিরামপুরের খলিলুর রহমানের বসত বাড়ির গোসল খানা থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করে। আসামী খলিলকে আটক করে। বিষয়টি ফরিদগন্জ থানার অফিসার ইনচার্জ মো : শাহ আলম নিশ্চিত করেছে।

এসআই মোহাম্মদ আরিফুর রহমান সরকার, শেখ আশরাফুল আলম সঙ্গীয় ফোর্সের সহায়তায় ফরিদগঞ্জ থানাধীন সকদিরামপুর সাকিনে ধৃত আসামী মোঃ খললিুর রহমান(৬০) এর বসত বাড়ির গোসল খানা থেকে উদ্ধার করা হয়। অপর দুই আসামী আল আমিন (৩০ ও রুবেল (৩০) পলাতক রয়েছে।

অফিসার ইনচার্জ শাহ আলম জানান, এ বিষয়ে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like

About the Author: priyoshomoy