রাণীশংকৈলে ডুমুর কালি মেলায় জুয়ার আসর আটক ২

‎ হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধি:
‎ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৭নং রাতোর ইউনিয়নে অনুষ্ঠিত হিন্দু সম্প্রদায়ের ডুমুর কালি মেলায় পুলিশের অভিযানে দুই জুয়া পরিচালনাকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মেলা চলাকালীন ১০ থেকে ১২টি জুয়ার বোর্ড বসানো হয় এ খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

‎অভিযান চলাকালে জুয়াড়িরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আবু হায়াত , পিতা হবিবর রহমান এবং মোঃ ফারুক হোসেন (৩২), পিতা মোঃ মোজাম্মেল হক। তারা উভয়েই ঠাকুরগাঁও সদর উপজেলার ৯নং রায়পুর ইউনিয়নের আরাহী ফকদনপুর গ্রামের বাসিন্দা।

‎অভিযান চলাকালে পুলিশ জুয়ার বোর্ড ও খেলার সরঞ্জাম জব্দ করে। তবে অন্যান্য জুয়াড়িরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

‎পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা ভূমি কমিশনার, মজিবুর রহমান কর্তৃক বংগীয় প্রকাশ্য জুয়া আইন-১৮৬৭ এর ৪ ধারায় দোষী সাব্যস্ত করে দুইজনকে ৯ (নয়) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে রাত ১০টার দিকে তাদের থানা হাজতে রাখার অনুমতি দেওয়া হয়।

এ বিষয়ে ‎রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, “আইনের বাইরে কেউ নয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like

About the Author: priyoshomoy