ঠাকুরগাঁওয়ে আগুনে দগ্ধ গৃহবধূর পাশে জেলা যুবদল

হাসিনুজ্জামান মিন্টু :

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ৭০ শতাংশ পুড়ে যাওয়া দেহ নিয়ে টানা ২৪ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ ইশরাত জাহান (২৫)। তিনি ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর এলাকার মাদকাসক্ত রুবেলের স্ত্রী।

অসহায় ও এতিম এই নারী অভিযোগ করেছেন—প্রেমের সম্পর্কের পর বিয়ের পর থেকেই স্বামী রুবেল নিয়মিত মাদকাসক্ত অবস্থায় তাকে নির্যাতন করত। সম্প্রতি পারিবারিক ঝগড়ার এক পর্যায়ে রুবেল তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ ইশরাতের। এতে তার শরীরের প্রায় ৭০ শতাংশ দগ্ধ হয়।

বর্তমানে তিনি ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে ঠাকুরগাঁও জেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ শুক্রবার হাসপাতালে গিয়ে অসহায় গৃহবধূ ইশরাত জাহানের হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন।

জাহিদ বলেন, “আমরা চেষ্টা করছি চিকিৎসা সহায়তার পাশাপাশি মানসিকভাবে এই অসহায় নারীর পাশে থাকতে। দলের পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করা হবে।”

শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

 

You might like

About the Author: priyoshomoy