

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
জামালপুরে মাদারগঞ্জে গোসল করতে গিয়ে ৫ শিশুর মধ্যে ৩ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫ টায় উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ান গ্রামের আনার সরকার বাড়ীর ঘাটের ঝিনাই নদী থেকে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সহযোগীতায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করেন।

উদ্ধারকৃতরা হলেন প্রিক্যাডেট কিন্ডার গার্টেন এর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মরিয়ম, প্রথম শ্রেণীর শিক্ষার্থী আবু হোসেন ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নরিন। ২ নিখোঁজ শিশুকে এখনো উদ্ধার এর জন্য চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা ।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানিয়েছেন, শুক্রবার বিকালে ৬ শিশু এক সাথে ঝিনাই নদীতে গোসল করতে যায়। এ সময় ইয়াসিন নামের শিশুটি উঠে পড়লেও অন্যান্য ৫ শিশু নদীতে ডুবে যায়। পরে সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে । এখন পর্যন্ত ৩ জন শিশুকে উদ্ধার করা হয়েছে। অপর ২ শিশুকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে ডুবুরি দল।
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫















