ফরিদগঞ্জে দলীয় গ্রুপিং মেটাতে বিকল্প প্রার্থী হিসেবে হাজী মোজাম্মেলকে চায় বিএনপি কর্মীরা

‎ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোজাম্মেলকে ঘিরে তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার হচেছ।

‎দলীয় অভ্যন্তরীণ গ্রুপিং ও কোন্দলে ক্ষুব্ধ ফরিদগঞ্জের তৃণমূল নেতাকর্মীরা এখন বিকল্প নেতৃত্ব হিসেবে হাজী মোজাম্মেলকে চাচ্ছেন। তাঁর সততা, অভিজ্ঞতা ও দীর্ঘ রাজনৈতিক জীবনের কারণে স্থানীয় ভাবে তিনি বিএনপির নিবেদিতপ্রাণ একজন নেতা হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন ।

‎ ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপি’র তৃণমূল কর্মীরা ইতোমধ্যে সভা-সমাবেশে হাজী মোজাম্মেলের পক্ষে মত প্রকাশ করছেন। তাঁরা মনে করেন, “দলীয় ঐক্য ফিরিয়ে আনতে এবং ফরিদগঞ্জে বিএনপিকে আরও শক্তিশালী করতে হাজী মোজাম্মেলই উপযুক্ত ব্যক্তি।”

‎এ বিষযয়ে হাজী মোজাম্মেল বলেন, “আমি বিএনপির তৃণমূলের রাজনীতিতে বিশ্বাসী। জনগণ যদি চায়, আমি সবসময় দলের জন্য কাজ করতে প্রস্তুত। ফরিদগঞ্জের মানুষ আমাকে বিপুল ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছিল আমি মানুষের আস্থা ও বিশ্বাস ধরে রেখে সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছি। ২০১৫ সালের পর থেকে দলের প্রয়োজনে ঢাকাতে বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে মামলা – হামলার শিকার হয়েছি । দল আমাকে মূল্যায়ন করলে আমি ফরিদগঞ্জে বিএনপির রাজনীতির বিভাজন মুক্ত করে ঐক্য ফেরাতে পারবো।

‎রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ফরিদগঞ্জে বিএনপির অভ্যন্তরীণ বিভাজন নিরসনে হাজী মোজাম্মেলের মতো অভিজ্ঞ নেতৃত্ব আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শনিবার, ০১ নভেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like

About the Author: priyoshomoy