মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোলাম নবী খোকন : চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ পৃথক তিনটি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের হেফাজত থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

থানার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিনব্যাপী এসআই জাফর আহমেদ, এসআই সুমন চন্দ্র দাস, এএসআই রবিউল হোসেন, ও এএসআই মনির হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় সাদুল্লাপুর ইউনিয়নের গোপালকান্দি বেড়িবাঁধ এলাকা থেকে মো. আব্দুল আহাদ (২২) কে ৫ পিস ইয়াবাসহ, মধ্য মুক্তিরকান্দি এলাকা থেকে সুজন দেবনাথ (৩৬) কে ৪৬ পিস ইয়াবা ও নগদ ২ হাজার ৪’শ টাকাসহ এবং ফরাজীকান্দি ইউনিয়নের শাখারীপাড়া এলাকা থেকে সেলিম গাজী (৫৫) কে ৬০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক তিনটি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, মাদক নির্মূলে মতলব উত্তর থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িত যেই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।

রোববার, ০২ নভেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like

About the Author: priyoshomoy