

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী-কলাপাড়া আঞ্চলিক মহাসড়কের ছুরিকাটা নামক স্থান থেকে যাত্রীবাহি বাস থেকে ৯ লাখ টাকা মূল্যের ১৫০০ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ওই মাছগুলো জব্দ করে বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও গরীবদের মধ্যে বিতরণ করা হয়।
আমতলী উপজেলা যৌথবাহিনী সূত্রে জানা গেছে, কুয়াকাটা থেকে ছেড়ে আসা ভাই ভাই, সোহেল ও সুবহা-সুরহা নামক পরিবহনের বাসের বক্সে বিপুল পরিমান জাটক ইলিশ মাছা বহন করে বিক্রির জন্য বরিশাল নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমতলী উপজেলা যৌথবাহিনীর প্রধান বিএন ডিচাচমেন্ট আমতলী উপজেলা কন্টিজেন্ট কমান্ডার লেঃ নকিব নসরুল্লাহ এর নেতৃত্বে নৌবাহিনী, পুলিশ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলীর ছুরিকাটা নামক স্থানে অভিযান পরিচালনা করে ৪টি বাসের বক্স থেকে ২৫ কার্টুন ভর্তি ৯ লাখ টাকা মূল্যেও ১৫০০ কেজি জাটকা জব্দ করা হয়।
জব্দ করা মাছ থানায় এনে উপজেলার বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও গরীবদের মধ্যে বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন যানবাহনে তল্লাশী করে ১১টি মামলার বিপরীতে ৩৯ হাজার টাকা জরিমানা ও বৈধ কাগজপত্র না থাকায় ১টি পিকআপ ও ১টি মোটর সাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
যৌথ বাহিনীর প্রধান লেঃ নকিব নসরুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা থেকে ছেড়ে আসা ৩টি পরিবহন বাস আটক করে তল্লাশী করে বক্স থেকে ৯ লাখ টাকা মূল্যের ১৫০০ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়। পরে মাছগুলো বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও অসহায় গরীবদের মধ্যে বিতরণ করা হয়। তিনি আরো বলেন, আমাদের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫















