

মো. মহিউদ্দিন :
চাঁদপুরের ফরিদগঞ্জে বুধবার (৫ নভেম্বর) সকসল ১০ টায় স্থানীয় আলিয়া মাদ্রাসার হল রুমে অধ্যক্ষ মাও: আনোয়ার মোল্লার সভাপতিত্বে সকল মাদ্রাসা প্রধানদের নিয়ে এক সম্মেলন প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ কাছিড়ারা আলিম মাদ্রাসা মাও: জাকির হোসেন, অধ্যক্ষ গাজীপুর ফাজিল মাদ্রাসা মাও: গিয়াস উদ্দিন, অধ্যক্ষ হরিপুর ফাজিল মাদ্রাসা, মাও: নূর মোহাম্মদ, অধ্যক্ষ পশ্চিম সকদি আলিম মাদ্রাসা মাও: মকবুল আহমেদ, অধ্যক্ষ পশ্চিম চান্দ্রা ফাজিল মাদ্রাসা মাও : মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ রামদাসের বাগ আলিম মাদ্রাসা মাও : মিজানুর রহমান, সুপার সাহাপুর দাখিল মাদ্রাসা মাও : আবু তাহের, সহকারী অধ্যাপক মো মহিউদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, আসন্ন ৬ ডিসেম্বর সম্মেলনকে সফল করতে আমরা একমত পোষন করছি। চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল্লহ মানিকের উদোগে জেলার মাদ্রাসাগুলো শিক্ষার মানউন্নয়নে মাদ্রাসাগুলোর সমস্যা ও প্রতিকার বিষয়ে একটি সম্মেলনের প্রয়োজনীয়তা অনুভব করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ৬ শতাধিক শিক্ষকের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। কোন ধরনের সংগঠনের ব্যানারে নহে। একে বলা যায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের একান্ত প্রচেষ্টার একটি ভালো উদোগ।
সম্মেলনকে বাস্তবায়নের লক্ষে তিনটি কমিটি করাহয়েছে। সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল্যাহ মানিক, প্রবন্ধ উপস্থাপন কমিটির আহবায়ক অধক্ষ আনোয়ার মোল্লা, অথ কমিটির আহবায়ক অধ্যক্ষ নুর মোহাম্মদ।
সন্মেলনে অংশ নিতে পারবে সিনিয়রটির ভিক্তিতে দাখিল মাদ্রাসা হতে সুপারসহ ০২ জন, আলিম মাদ্রাসা হতে প্রধানসহ ০৩ জন, ফাজিল মাদ্রাসা হতে প্রধানসহ ৪ জন ও কামিল মাদ্রাসা হতে প্রধানসহ ৫ জন শিক্ষক।
সম্মেলন বাস্তবায়নের জন্য সাড়ে ৪ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছে নেতৃবৃন্দ।
ফরিদগঞ্জের ৫৪ টি মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান জেলা ৮ টি উপজেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫














