`মনোনয়ন পেলে বিপুল ভোটে জয় এনে তারেক রহমানকে কিশোরগঞ্জ ১ আসনটি উপহার দিব’

রফিকুল ইসলাম, হোসেনপুর (কিশেরগঞ্জ) :

কিশোরগঞ্জের হোসেনপুরে বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালী ও আলোচনা সভার অঙ্গীকার। আমাকে মনোনয়ন দিলে বিপুল ভোটে জয় এনে কিশোরগঞ্জ ১ (হোসেনপুর-কিশোরগঞ্জ সদর) আসনটি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিব এবং কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তরিত করার অঙ্গীকার ব্যক্ত করেন জহিরুল ইসলাম মবিন।

হোসেনপুর উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক কিশোরগঞ্জ-১ (কিশেরগঞ্জ সদর ও হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জহিরুল ইসলাম মবিনের নেতৃত্বে সংহতি দিবসের র‌্যালী, ৩১ দফার লিফলেট বিতরণ সহ এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার আশুতিয়া ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত জনসভায় হাজারো নেতাকর্মী ও সাধারণ জনতা অংশগ্রহণ করেন।

জহিরুল ইসলাম মবিন সংহতি দিবসের তাৎপর্য ও ৩১ দফা আলোচনা শেষে ১৯৮৬ সন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত উল্লেখ করে বলেন, স্বৈরাচার আওয়ামী সরকারের হামলা মামলায় কিশোরগঞ্জ ১ আসনের যে সকল নেতাকর্মী গ্রেফতার হয়েছিল তাদের জেল থেকে বের করা ও তাদের পরিবারকে আর্থিক সহায্য করাসহ সাধারন মানুষের আপদে বিপদে, সুখে দুঃখে সবসময়ই দলের পাশে থেকেছি ভবিষ্যতেও থাকব। তিনি আরও বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে বিএনপি করার কারণে তার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। রাজনৈতিক মিথ্যা মামলায় গ্রেফতার করে আওয়ামী পুলিশের নির্যাতনের শিকার হয়ে পুলিশের টর্চারে তার দুটি কিডনি সষ্ট হয়ে গিয়েছিল। তবুও থেমে থাকেনি তিনি জান মাল দিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছেন।

জহিরুল ইসলাম মবিন বলেন আমাকে মনোনয়ন না দিলেও যাকেই দেয়া হয় ধানের শীষের পক্ষে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করব। হোসেনপুর উপজেলা ও সকল ইউনিয়নের হাজারও নেতাকর্মী জানান, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত হোসেনপুর উপজেলা থেকে কেউ মনোনয়ন না পাওয়ায় তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে এবার হোসেনপুর থেকে একক প্রার্থী হিসাবে জহিরুল ইসলাম মবিনকেই মনোনয়ন দেয়ার দাবী জানান। অন্যদিকে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৪ জন প্রার্থী মনোনয় দাবী করছেন।

শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like

About the Author: priyoshomoy