জনগণের ভোটাধিকারের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে  : আবুল খায়ের ভূঁইয়া

মোঃ হৃদয় হোসেন, ‎রায়পুর প্রতিনিধি :

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও বিএনপি ঘোষিত ধানের শীষের লক্ষ্মীপুর-২ আসনে প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, বিপ্লব ও সংহতি দিবস হলো গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিজ্ঞা নবায়নের দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে ভূমিকা রেখেছেন, তা চিরস্মরণীয়। আজ তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

রোববার (৯ নভেম্বর) বিকেলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত এ কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে পৌর শহর।

‎শোভাযাত্রাটি বিকেলে শহরের প্রধান সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপির পতাকা, দল ও প্রার্থীর নানান ব্যানার, ফেস্টুন ও পোস্টার নিয়ে নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে পুরো শহর মুখরিত করে তোলেন।

‎আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবুল খায়ের ভূঁইয়া। আরো উপস্থিত ছিলেন নিউ মার্কেট থানা বিএনপি শাখার যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিপু, উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভুঁইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, যুবদল, স্বেচ্ছাসেবক দল প্রমুখ।

রোববার, ০৯ নভেম্বর ২০২৫

 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like

About the Author: priyoshomoy