

মো : মহিউদ্দিন :
ফরিদগঞ্জের কেরোয়া হোশনে আরা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সোমবার ( ১০ নভেম্বর) বিকেলে ছাত্রীদের মাঝে সরকারী বিভিন্ন প্রজাতির ফলের চারা বিতরণ করা হয়েছে।

এতে প্টধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো : মুজিবুর রহমান ভিপি, প্রেসক্লাবের সহ- সভাপতি সহকারী অধ্যাপক মো : মহিউদ্দিন, সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক দীপক কুমার রাউত, সহ-প্রধান শিক্ষক মো: আমিনুল ইসলাম, শিক্ষক রাজিব কুমার মজুমদার, মো আবু তালেব প্রমূখ।
৬ষ্ঠ হতে ১০ম শ্রেণির ছাত্রীদের মধ্যে আম, পেয়ারা, অমলকি, আতা ফলের ২’ শ ৫০টি চারা বিতরণ করা হয়েছে।
পড়াশোনার পাশাপাশি আনন্দ প্রদানে ছাত্রীদের উৎসাহ যোগাতে ইতিবাচক মনোভাব তৈরি হওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
সোমবার, ১০ নভেম্বর ২০২৫
শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড














