মেহেরপুরে পদ্মফুল তুলতে গিয়ে একই পরিবারের চার শিশুর মৃত্যু

হিরক খান, মেহেরপুরঃ
মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে পদ্মফুল তুলতে গিয়ে একই পরিবারের দুই ভাইয়ের চার মেয়ে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মসুরিভাজা বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এরা হচ্ছ— অষ্টম শ্রেণীর ছাত্রী ফাতেমা (১৪) ও মিম (১৪), অষ্টম চতুর্থ শ্রেণীর ছাত্রী আফিয়া (১০) ও আলসিয়া (১০)।

তারা চারজন রাজনগর গ্রামের দুই ভাই- আব্দুস সামাদ, শাহারুল ইসলাম ও ইসারুলের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চার শিশু একসঙ্গে মসুরিভাজা বিলে শাপলা তুলতে যায়। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে চার শিশুর মরদেহ ভেসে উঠতে দেখেন এলাকাবাসী।

খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

এ ঘটনার পর গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার অফিসার্স ইনচার্জ মেজবাউদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

সোমবার, ১০ নভেম্বর ২০২৫

 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like

About the Author: priyoshomoy