শ্যামনগরে ইয়ুথ ফর সুন্দরবন কমিটি গঠন

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার(১০ নভেম্বর) রুপান্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরের ছাতিমতলায় প্লাস্টিক ও পলিথিন দুষণ রোধে ইয়ুথ ফর সুন্দরবন কমিটি গঠন করা হয়েছে।

যুবদের উপস্থিতিতে কমিটির সভাপতি পদে আশিকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক পদে মুনতাকিমুল ইসলাম রুহানিকে নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছে সহসভাপতি ইয়াছিন আরাফাত, সহ সাধারণ সম্পাদক স্বর্ণা আক্তার আরিফা, সাংগাঠনিক সম্পাদক সামিয়া আক্তার, কোষাধ্যক্ষ হাসানুর রহমান, দপ্তর সম্পাদক সায়দুল ইসলাম, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, মিডিয়া সম্পাদক হেনা পারভীন, পরিবেশ বিষয়ক সম্পাদক ইমরান হোসেন ও শিক্ষা বিষয়ক সম্পাদক আল মাসুদ।

জানা যায় নির্বাচিত কমিটি প্লাস্টিক ও পলিথিন দুষণরোধে পরিবেশ রক্ষা, সচেতনতাবৃদ্ধি, স্কুল কলেজ ভিত্তিক ক্যাম্পেইন, সুন্দরবনকে প্লাস্টিক ,পলিথিন মুক্ত করতে কাজ করবে।

কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুপান্তর শ্যামনগর অফিসের উপজেলা ম্যানেজার তসলিম আহমেদ টংকর, ইকো সুন্দরবন প্রকল্পের সমন্বয়কারী গোলাম কিবরিয়া, রুপান্তর কর্মকর্তা শাহিনুর রহমান, খালিদ মিজান লামি প্রমুখ।

সোমবার, ১০ নভেম্বর ২০২৫

 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like

About the Author: priyoshomoy