

রফিকুল ইসলাম, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে সরকারী প্রাথমিক বিদ্যালয় সমূহের সহশ্রাধিক মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার উপজেলার হোগলাকান্দি ক্লাস্টারের দুর্গম প্রত্যন্ত চরাঞ্চলে চরহাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও মায়েদের পরিচর্যার লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ ফকিরের সভাপতিত্বে ও হোসেনপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার মজিব আলম উপস্থিত মায়েদের নানাবিধ সমস্যার তথ্যচিত্রের ভিত্তিতে বলেন প্রাথমিক শিক্ষার উন্নয়নে শিক্ষকের পাশাপাশি মায়েদের মূল ভুমিকা রয়েছে।
শিশুদের বিদ্যালয়ে নিয়ে আসা ও যথা সময়ে পড়াশোনা পর্যবেক্ষন করলে শিক্ষার উন্নয়ন সম্ভব। দুর্গম চরাঞ্চলের বিদ্যালয় গুলোতে বিশেষ নজরদারী ও সার্বিক সমস্যা সমাধানের আশ^াস দিয়ে মান উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেন। সমাবেশে বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার জুয়েল আশরাফ, এ কে এম রুহুল আমিন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ এমদাদুল হক, জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি ফকরুল আলম খান, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম।
এ সময় ছিলেন মফিজ উদ্দিন ভ’ইয়া, ইনন্সট্রাক্টর উপজেলা রিসোর্স সেন্টার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, রেজাউল করিম, হোগলাকান্দি ক্লাস্টারে সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ছাত্রছাত্রীসহ অভিভাবক মায়েরা। এ সময় তিনি বিভিন্ন বিদ্যালয় মায়েদের মধ্যে সেরা মায়েদের হাতে সম্মাননা ক্রেস্ট উপহার দেয়া হয়।
সোমবার, ১০ নভেম্বর ২০২৫















