ফরিদগঞ্জ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে এবার বিএনপির কালো পতাকা মিছিল

ফরিদগঞ্জ প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তন করে উপজেলা বিএনপির আহŸায়ক এমএ হান্নানকে মনোনয়ন দেয়ার দাবিতে টানা ৩ দিন সড়ক অবরোধ ও মশাল মিছিল শেষে এবার কালো পতাকা মিছিল করেছে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে কালো পতাকা মিছিলটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

মিছিল শেষে উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন পাটওয়ারী বলেন, ডাকাতিয়া নদীরপাড়ে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনটি বিএনপি অধ্যাষুতি এলাকা। এখানে যুগেরপর যুগ দলমত ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাড়িয়েছেন উপজেলা বিএনপির আহŸায়ক এমএ হান্নান। কিন্তু এমএ হান্নানকে মনোনয়ন বঞ্চিত করে আওয়ামীলীগ ঘেষা একজনকে মনোয়ন দিয়েছে। যার সাথে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কোন নেতাকর্মীদের সম্পর্ক নেই। আমাদের দামী প্রাণের সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ আসনটিতে প্রাথমিক পর্যায়ে দেয়া মনোনয়ন পরিবর্তন করে যার সাথে সকল মানুষের সম্পর্ক রয়েছে তাকে মনোনয়ন দিবে।

এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহŸায়ক আমানত গাজী, উপজেলা বিএনপির যুগ্মআহŸায়ক ডাক্তার আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম পাটওয়ারী, ফারুক খাঁন, মাসুদ বেপারী, সাবেক প্যানেয় মেয়র জাকির হোসেন গাজী,পৌর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আরিফ পাটওয়ারীসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপিরকেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like

About the Author: priyoshomoy