

ফরিদগঞ্জ ব্যুরো:
২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদকে গণসংবর্ধনা দিয়েছে তার জন্মস্থান রূপসা দক্ষিণ ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।

মঙ্গলবার (১১ নভেম্বর ) বিকালে ইউনিয়নের মান্দারখীল মাদ্রাসার সামনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন খানের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি লায়ন মো. হারুনুর রশিদ তার বক্তব্যে বলেন, এই সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা দিয়ে আপনারা আমাকে ঋণি করে ফেলেছেন। আমি লায়নস ক্লাবের মাধ্যমে জনমানুষের সেবার কার্যাদি করেছি। সাধারণ মানুষকে কিভাবে সেবা করতে হয়, সেখান থেকে শিখেছি ও দেখেছি। ২০০৮ সালের নির্বাচনে আপনারা ধানের শীষ প্রতিকে আমাকে নির্বাচিত করার মাধ্যমে আরো বড়ো পরিসরে সেবা করার সুযোগ দিয়েছেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে সৎ ও নিষ্ঠাবান থেকে যতটুকু সুযোগ পেয়েছি উপজেলাবাসীর উন্নয়নে কাজ করেছি। আমি আপনাদের সামনে এবং আমার মা বাবার কবরের সামনে থেকে বলছি কোন অন্যায় কাজের সাথে আজি জড়িত ছিলাম না, এখনো নেই। ২০১৮ সালের নির্বাচনে দল আমাকে পুনরায় মনোনয়ন দিলেও রাতের ভোটের কারণে জনগণ ভোট দিতে পারেনি।
২০২৬ সালের নির্বাচনের জন্য দল আমাকে আপনাদের ভালোবাসার কারণেই মনোনয়ন দিয়েছে। এখন আমাদের সকলের দায়িত্ব আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের বিজয় নিশ্চিত করা। যাতে করে আমরা বিএনপির ৩১দফার সফল বাস্তবায়ন করতে পারি। তাই দলমত সকল ভেদাভেদ ভুলে আসুন সকলে মিলে ধানের শীষের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করি।
রূপসা দক্ষিণ যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মশিউর রহমান রিপনের পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহŸায়ক নাছির পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য সোহেল খান, পৌর বিএনপি নেতা এম এম টুটুল পাটোয়ারী, মোখলেছুর রহমান ভুট্টো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের মানিক পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সেলিম মাহমুদ রাঢ়ি, হারুন পাঠান, উপজেলা বিএনপি নেতা হুমায়ুন কবির কাজি, পৌর যুবদল নেতা মোহাম্মদ আলী, পেয়ার আহমেদ তালুকদার, কামরুল ইসলাম পাটোয়ারী, যুগ্ম আহবায়ক শাওন পাঠান, মনির মাষ্টার, হোসেন পাটোয়ারী, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম স্বপন, মনির হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মহিন আহমেদ ভুইয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ রাশেদ আলম, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুমনসহ রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
এর আগে প্রতিটি ওয়ার্ড এবং ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি মনোনীত এই প্রার্থীকে।
বুধবার, ১২ নভেম্বর ২০২৫















