`সরকার আমাদের যে বেতন দেয়, সরকারি জমি রক্ষা করার জন্য’

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি :

সরকার আমাদের যে বেতন দেয়, সরকারি জমি রক্ষা করার জন্য। কিন্তু আমরা তো পারছি না তাহলে সরকারি রাস্তায় যে আপনারা সরকার কে না জানিয়ে দোকান নিয়ে বসছেন। এইগুলো কি আমাদের দেখতে হবে না। না হলে আমাদের চাকরির টাকা তো হালাল হবে না। ঠিক এমনি বলেন, তৌহিদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, ইসলামপুর উপজেলা, বুধবার রাত ৯ টায় ইসলামপুর বাজারে, আজহাজ নুরুল ইসলাম নবাব।

সাধারণ সম্পাদক, ইসলামপুর উপজেলা বিএনপি এবং এসিল্যান্ড বাজারে গিয়ে ফুটফুটের এবং অবৈধ জমিনে দোকানদারকে ডাক দিয়ে এক জায়গায় করে সুন্দর ভাবে বলে দিয়েছেন যে আমি সরকার এর সাথে বেইমানি করতে পারবো না। আপনারা এতো দিন ব্যবসা করছেন এইগুলো জিনিস পাতি আপনাদের। তাই সুন্দর ভাবে ১ সপ্তাহের মধ্যে নিয়ে যাবেন এবং রাস্তা পরিষ্কার করে দিবেন। মানুষ একটা চান্স পায় আমি সুন্দর ভাবে বলে দিলাম। এর পর যদি আমি আবার এসে দেখি আপনারা অবৈধ ভাবে দোকান করে বসে আছেন। আমি পুলিশের সাহায্য নিবো মামলাও করবো এবং এইগুলো পরিষ্কার করতে যত টাকা লাগে সব আপনারা বহন করবেন।

আপনারা যে দোকান এ বসে আছেন কার কাছে টাকা দিছেন কত টাকা দিছেন আমায় বলুন আপনাদের দোকান আবার ফিরিয়ে দিয়ে দিবো। বাংলাদেশের মানুষ এখন দুর্নীতি চাই না বাংলাদেশের মানুষ শান্তি চাই। তাই আপনারা অশান্তি করবেন না।আপনারা এতো দিন যে গুলো টাকা ইনকাম করছেন অবৈধ দোকান দিয়ে সে গুলো আপনাদের।

কিন্তু আর নয় লাস্ট ওয়ার্নিং দিলাম অবৈধ দোকান নিয়ে ১ সপ্তাহের মধ্যে চলে যাবেন। আপনারা গরিব মানুষ আপনাদের ক্ষতি করার কোনো ইচ্ছা আমাদের নেই।

প্রায় ১ ঘণ্টার মতো সবার সাথে কথা বলে ভালো ভাবে বুঝিয়ে বলে চলে গেছেন।

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like

About the Author: priyoshomoy