কারো রক্তচক্ষুকে আমরা ভয় করি না: ডা. শামীম

গোলাম নবী খোকনঃ

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেছেন, ২০১৮ সালের পরে মতলবে যখন কোনো আন্দোলন সংগ্রাম হয়নি,তখন দেশনায়ক তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার ডাকে আমরা আন্দোলন সংগ্রাম করে গেছি। আমরা কারো রক্তচক্ষুকে ভয় করি না। আমরা ফ্যাসিস্টকে ভয় পাইনি। বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে রুখে দাঁড়িয়েছি। ঐ সময় অন্যরা পালিয়েছে। আমি এবং আমার নেতাকর্মীরা দু:সময়ে মাঠে ছিলাম।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণে রহমানিয়া মাদ্রাসা মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন,আমি দলের হাইকমান্ড ও তারুণ্যের অহংকার তারেক রহমানকে অনুরোধ করবো,আপনি যেই তিনটা ক্রাইটেরিয়া দিয়েছিলেন তার সবগুলো আমি পূরণ করেছি। ইনশাআল্লাহ। চূড়ান্ত মনোনয়নের ব্যাপারে চাঁদপুর-২ আসন নিয়ে সুদৃষ্টি দিবেন। এমন একজন কান্ডারীকে মনোনয়ন দেওয়ার জন্য অনুরোধ করছি যিনি ১৭ বছর আন্দোলন সংগ্রামে ছিল,সততার পরিক্ষায় উত্তীর্ন হয়েছে এবং এলাকায় জনপ্রিয় ও তরুন এই তিনটি ক্রাইটেরিয়া পূরণ করেছে।

ডা. শামীম বলেন, যারা দলের হাইকমান্ডকে ভুল তথ্য দিয়েছেন তাদেরকে বলবো সঠিক তথ্য দিন।যারা মামলা হামলার শিকার হয়েছে, যারা রাজপথে রক্ত গাম জরিয়েছেন,যারা কারাগারে কাব্য রচনা করেছেন সেই ত্যাগীদের কথা দলের হাইকমান্ডকে জানান।

ড. শামীম বলেন,মতলবের মানুষ ধানের শীষের কান্ডারী হিসেবে একজন ত্যাগী ও যোগ্য নেতা চায়। যিনি মতলবকে প্রতিনিধিত্ব করতে পারবে। আর আমি রাজপথে ছিলাম,আছি এবং থাকবো। মানুষের কল্যানে কাজ করে যাব।

দাবি জানিয়ে তিনি বলেন, ধানের শীষকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। চাঁদপুর-২ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন দল যাকে দিবে আমি এবং আমার নেতাকর্মীরা তার পক্ষেই কাজ করবো। আমি দলের হাইকমান্ডের রুল মেনেই চলি। চূড়ান্ত মনোনয়নের পূর্বে হাইকমান্ডকে পুন:মূল্যায়নের দাবি জানাচ্ছি যোগ্য প্রার্থীকে চূড়ান্ত মনোনীত করার জন্য।

বক্তবে তিনি আরও বলেন, মতলব থেকে বেড়ে উঠা আমার সরাসরি তিনজন কর্মী পাবেল,পারভেজ ও দীন ইসলাম জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন। চাঁদপুর ২ আসনের প্রতিটি পাড়া মহল্লায় আমার নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে।আমরা মতলবে সুস্থ রাজনীতি ধারা চালু করতে চেয়েছি এবং শুরুও করেছি। ৮ টি মেডিকেল ক্যাম্প করেছি যেখানে হাজার হাজার মানুষ চিকিৎসা নিয়েছে। মাদকমুক্ত করতে খেলাধুলাসহ বিভিন্ন কার্যক্রম করেছি।মাদক চাঁদাবাজ থেকে দূরে রেখেছি। মাদক চাঁদাবাজদের সাথেযুক্ত তাদেরকে প্রত্যাখ্যান করেছি। গরিব অসহায় মানুষের পাশে দারিয়েছি।

চাঁদপুর জেলা বিএনপি সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মো: জাকির হোসেনের সভাপতিত্বে মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরে আলম মিয়াজির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সদস্য মো. মেজবাহ উদ্দিন মেজু, মতলব পৌর বিএনপির সহ-সভাপতি মো: মনির হোসেন ফরাজী, মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: শাহাদাত হোসেন অভি,মতলব পৌর ছাত্রদলের আহবায়ক মো: ইদ্রিস সরকার মুন্না।

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

You might like

About the Author: priyoshomoy