চাকরি দেওয়ার নামে কোটি টাকা আত্মসাৎ, জামালপুরে মেহেদির বিরুদ্ধে সমন

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি :
জামালপুর প্রতারণামূলক অর্থ আত্মসাথের অভিযোগে মামলা দায়ের করায় আসামি মেহেদির বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।

উক্ত মামলার বিবরনের প্রকাশ,আসামী মেহেদী একজন শঠ,প্রতারক,অর্থ আত্মসৎকারী,আইন অমান্যকারী এবং খারাপ প্রকৃতির লোক বটে।

অপর দিকে বাদী একজন সহজ সরল ও নিরীহ আইনের প্রতি শ্রদ্ধাশীল লোক ও আসামি উভয়েই বাড়ি জামালপুর শহরে কাচারিপাড়া এলাকায় পাশাপাশি বসবাস করার সুবাদে পূর্ব পরিচিত উক্ত পরিচয় সূত্র ধরে আসামি মেহেদী নোমান ব্যবসায়িক প্রয়োজনে নগদ টাকার,প্রয়োজন হলে বাদির নিকট নয় লক্ষ ৫০ হাজার টাকা হাওলাত চাই এবং বলে উক্ত হাওলাতকৃত টাকা দুই মাসের মধ্যে পরিশোধ করিয়া দিবো।

আসামীর এইরূপ কথায় বাদী বিশ্বাস করিয়া ঘটনার দিন বিগত তারিখ- ১৬-৭-২০২৫ রোজ বুধবার রাত আনুমানিক ৭টা ৩০মিনিটের সময় বাদীর ভাড়াটিয়া বসত ঘরে আসিয়া নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা গ্রহন করেন ও নিয়ে চলিয়া যায় এবং পরের দিন অর্থাৎ তারিখ-১৭-৭-২০২৫ রোজ বৃহস্পতিবার সকাল আনুমানিক দশটার দিকে আসামি (মেহেদী নোমান) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের,নন জুডিশিয়াল তিনটি একশত টাকা দামের স্ট্যাম্পে একটি অঙ্গীকারনামা প্রস্তুত কোরিয়া (মেহেদী নোমান) নামে স্বাক্ষর করে এবং সাক্ষীদের উপস্থিতিতে বাদীকে স্ট্যাম্প প্রদান করেন।

উক্ত হাওলাদকৃত টাকা (বাদী) আসামি নিকট ফেরত চাইতে গেলে দেই দিচ্ছি বলে তাল বাহানা শুরু করে পরবর্তীতে একপর্যায় বাদী বাধ্য হয়ে- ৩-১০-২০২৫ তারিখ রোজ শুক্রবার জুম্মা নামাজের পর আনুমানিক দুইটা ৩০ মিনিটের সময় আসামি (মেহেদীর) বাড়িতে গিয়ে বাদির পাওনা নয় লক্ষ ৫০ হাজার টাকা ফেরত চাইলে আসামি (মেহেদী নোমান) এবং তার স্ত্রী ও তার পরিবারসহ বলেন বাদীকে আমরা আপনার কাছ থেকে কোনো টাকা নেইনি বলে অস্বীকার করে বলে, বেশি বাড়াবাড়ি করলে মেরেফেলা সহ মিথ্যে মামলার হুমকি দেয়>বাদীকে।

পরবর্তীতে বাদীর জীবনের নিরাপত্তার কথা ভেবে জামালপুর সদর থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করে ও (বাদী) বিগত ১১- ১১-২০২৫ তারিখে আসামীর নিকট নয় লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করার জন্য আইনের প্রতি শ্রদ্ধা রেখে,অর্থ আত্মসাথের অভিযোগে প্রতারক মেহেদী রোমানের নামে ৪০৬/৪২০ ধারায় একটি মামলা দায়েরের করেন জামালপুর এসিজেএম কোটে,বিজ্ঞ আদালত বিবেচনার সাথে মামলাটি আমলে নিয়ে,প্রতারক মেহেদীর নোমানে নামে সমনের আদেশ দেন।

প্রতারক মেহেদী রোমানের এখানেই থেমে নেই,জামালপুর সিভিল সার্জন অফিসে স্বাস্থ্য সহকারী পদে চাকরি দেওয়ার কথা বলে একাধিক যুবকদেরকে স্বপ্ন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এসেছে সাংবাদিকদের হাতে তার মধ্যে দুজন অভিযোগ করেন সাংবাদিকের কাছে তারা হলেন জামালপুরের ইসলামপুর উপজেলা বেলগাছা ইউনিয়নের (রাসেল) তার কাছ থেকে ৬ লক্ষ ও মোশারফগঞ্জ হারিয়াবাড়ি গ্রামের (ফিরোজ) তার কাছ থেকে সাড়ে ৬ লক্ষ টাকা নেয়, মোট দুজনের কাছ থেকে সাড়ে ১২ লক্ষ টাকা নেয় সিভিল সার্জন অফিসে স্বাস্থ্য সহকারী পদে চাকরি দেওয়ার কথা বলে।

এ বিষয়ে ভুক্তভোগী দুই যুবক আইনশৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করে ও প্রতারক মেহেদি রোমানের বিষয়টি  তদন্ত করে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তির আহ্বান জানিয়েছেন।

১৭ নভেম্বর ২০২৫ খ্রি.

You might like

About the Author: priyoshomoy