

মুরাদনগর প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির দন্ড দিয়েছে আন্তর্জাতিক ট্রাইবুনাল। ১৭ নভেম্বর এই ফাঁসির রায়ের পর তাৎক্ষণিক কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল করেছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান, মুরাদনগরের সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নির্দেশে সোমবার বিকালে উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে মিলিত হয় ।

এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নাজিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক ও ছাত্রদলের আহ্বায়ক মো: খাইরুল হাসান। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ নায়েব আলী, ওলামা দলের আহ্বায়ক মোঃ মহিবুল্লাহ, ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “শেখ হাসিনা সারাদেশে যে জুলুম, নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছেন, তার মৃত্যুদণ্ডের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। দ্রুত রায় কার্যকর করার দাবি জানানো হয়।এটি জনগণের আশা ও আলোর প্রতিফলন। জনগণ এই রায়ে সন্তুষ্ট।”
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫















