‘হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সকে ১শ’ শয্যায় উন্নীত করা হবে’

মো. রফিকুল ইসলাম, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)– এর সিনিয়র সহ-সভাপতি ও অর্থোপেডিকস সোসাইটি বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান কিশোরগঞ্জের হোসেনপুরে সংবর্ধনা ও মত বিনিময় সভায় পর্যায়ক্রমে নিজ উপজেলা হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সকে ১শ শয্যায় উন্নিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গড়বিশুদিয়া গ্রামের কৃতী সন্তান অধ্যাপক ডা. আবুল কেনানকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সংর্বধনা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মজিবুর রহমান, উপাধ্যক্ষ ডা. মো. একরাম আহসান জুয়েল, উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম, কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. অভিজিত শর্মা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা, অফিসার ইনচার্জ মারুফ হোসেন প্রমুখ।

বক্তারা চিকিৎসা ও সরজ্ঞাম আধুনিকায়নসহ সেবার মান উন্নয়ন সূচকে সারা বাংলাদেশে হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩য় স্থান অর্জন করায় ডা. তনবীর হাসাস জিকুর অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টার ভূয়সী প্রসংশা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ ছাড়াও বর্তমানে জনবল ও ডাক্তার সংকট নিরসনসহ হাসপাতালটিকে ১শ শষ্যায় উন্নিত করার জোর দাবী জানান। এ সময় কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ, কিশোরগঞ্জ সদর হাসপাতালের পরিচালক, ভাগলপুর মেডিকেল কলেজের পরিচালকসহ হোসেনপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারী ও স্বাস্থ্য সেবায় নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

১৯ নভেম্বর ২০২৫

You might like

About the Author: priyoshomoy