

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে জাতীয় দৈনিক দৈনিক বাংলাদেশের আলো-এর ১৮ বছর পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর কার্যনির্বাহী কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান করা হবে।
আগামী শুক্রবার (১০ এপ্রিল), চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। পত্রিকাটির চাঁদপুর জেলা প্রতিনিধি সাইদ হোসেন অপু চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে সকাল ১০ টায় চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং বিকাল ৩ টায় রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যদের সংবর্ধনা দেওয়া হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিভিন্ন দপ্তরের প্রধান, জ্যেষ্ঠ সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং জেলার ফটো সাংবাদিকদের অবদানের স্বীকৃতি দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত ও প্রাণবন্ত হয়ে উঠবে।
প্রকাশিত : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ খ্রি.














