বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশার জয়

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:

বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেলকে বড় ব্যবধানে পরাজিত করেন।

নির্বাচনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী, রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট।ফলাফলে দেখা যায়, বাদশা তার প্রতিদ্বন্দ্বীকে ৭৬ হাজার ৩১১ ভোটের ব্যবধানে পরাজিত করেন, যা এ আসনের উপ-নির্বাচনে একটি উল্লেখযোগ্য জয় হিসেবে বিবেচিত হচ্ছে।

উপ-নির্বাচনে মোট ১৫০টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই জয়ের মধ্য দিয়ে বগুড়া-৬ আসনে বিএনপি তাদের শক্ত অবস্থান পুনরায় প্রমাণ করলো বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

প্রকাশিত : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy