গাংনীতে পানি নিষ্কাশনকে কেন্দ্র করে সংঘর্ষে ৫ জন আহত

মেহেরপুর প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী খাসমহল গ্রামে বাড়ির উঠানে পানি নিষ্কাশনকে কেন্দ্র করে দু,পক্ষের লােকজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ ৫জন আহত হয়েছেন। উভয়পক্ষের আহতরা হলেন-খাসমহল গ্রামের সাফিরুল ইসলাম,ছমিরুল ইসলাম, ঝর্ণা খাতুন, সাহাদুল ইসলাম ও তামিম।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে খাসমহল গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাহাদুলের বাড়ির পানি আসে প্রতিবেশী সাফিরুলের বাড়ির সীমানায়। ওই পানি নিষ্কাশনের জন্য সাহাদুলকে বলতে যান সাফিরুল। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে দুপক্ষের লােকজনের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে আহত হন নারীসহ ৫জন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

প্রকাশিত : শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy