গাইবান্ধায় এলজিইডির রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রোস্তোমের মোড় থেকে পূর্ব দিকে ঠাকুর বাড়ী মেলা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন এ সড়কের এজিং ও ডাব্লিউবিএম (WBM) কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণ কাজে শিডিউল অনুযায়ী ১নং ইটের খোয়া ব্যবহারের কথা থাকলেও সেখানে নিম্নমানের ময়লা ও রাবিশযুক্ত খোয়া ব্যবহার করা হচ্ছে। এজিংয়ের কাজে ১নং ইটের পরিবর্তে ৩নং ইট এবং ডাব্লিউবিএম স্তরে মিশ্রিত খোয়া ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া সাববেইজের কাজেও অনিয়ম হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকৌশলীদের ম্যানেজ করে নিম্নমানের কাজ চালিয়ে যাচ্ছে। কাজের তদারকির দায়িত্বে থাকা সার্ভেয়ার হাসান এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এছাড়া সরেজমিনে কাজের সময় কোনো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বা প্রকৌশলীকেও উপস্থিত পাওয়া যায়নি বলে স্থানীয়রা জানান।

স্থানীয়দের মতে, কয়েকদিন ধরে রাস্তায় পচা রাবিশ ও ২/৩ নম্বর ইটের গুড়া মিশ্রিত খোয়া ফেলা হচ্ছে, যা ল্যাব টেস্ট করলেই প্রমাণ পাওয়া যাবে।

এ বিষয়ে এলাকাবাসী নিম্নমানের নির্মাণ সামগ্রী অপসারণ করে শিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন করার দাবি জানিয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গাইবান্ধা জেলা প্রশাসক এবং গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রকাশিত : শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy