

গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধা”র সুন্দরগঞ্জ উপজেলার কিষামত ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সরকারি নিয়ম-নীতিকে অমান্য করে সময়ের আগেই জাতীয় পতাকা নামিয়ে বিদ্যালয়ে তালা লাগিয়ে চলে গেলেন শিক্ষকেরা।
সরকারি বিধি অনুযায়ী প্রতিদিন বিকেল ৪টা পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক থাকলেও বুধবার (১৫ এপ্রিল) ২০২৬ বিকেল ৩টায় বিদ্যালয়ে জাতীয় পতাকা নামিয়ে বিদ্যালয় বন্ধ করে চলে যান শিক্ষকেরা। সরেজমিনে বিকেল সারে তিনটায় বিদ্যালয়ে পরিদর্শন করে দেখা যায়- বিদ্যালয়ে তালা ঝুলছে, মাঠ ফাঁকা, শিক্ষক-শিক্ষার্থী কেউই নেই।

জাতীয় পতাকাও নামানো হয়েছে নির্ধারিত সময়ের অনেক আগেই। এব্যপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবব্রত চক্রবর্তী এর মুঠোফোনে একাধিকবার কল দিলেও ফোন ধরেন নাই।এ ব্যপারে স্কুলের দপ্তরি আতাউর রহমান মুঠোফোনে বলেন, আমি স্কুল খোলা রেখে হেড মাষ্টারের নিকট ছুটি নিয়ে সুন্দরগঞ্জে ব্যংক এর কাজে এসেছি। স্কুল ৩টার সময় ছুটি দিয়েছে আমি সহকারী শিক্ষকের নিকট জেনেছি।
মুঠোফোনে সুন্দরগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার শ্রী মুকুল চন্দ্র বর্মণ জানান, এ ব্যপারে খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা নেয়া হবে।
প্রকাশিত : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ খ্রি.














