কুড়িগ্রামে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বাল্যবিয়ে সম্পর্কে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সদর উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এপির আয়োজনে পরিষ্কার-পরিছন্নতা বিষয়ক সেশন ও বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ। আরও উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোসেন সরকার, সহকারী শিক্ষক একরামুল হক সম্রাট, সিনিয়র প্রোগ্রাম অফিসার সঞ্জীব গাইন, কৃষিবিদ আমজাদ হোসেন, প্রোগ্রাম অফিসার সহ স্কুলের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা- বয়সন্ধিকালে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, খাওয়ার আগে ও পরে সাবান দিয়ে হাত ধোয়া সহ বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

আলোচনা শেষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পক্ষ থেকে ১০০ জন কিশোরীর মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরন করা হয়।

প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy