

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ উপলক্ষে সোমবার সকালে সদর উপজেলার শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিভিল সার্জন ডা.মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে জেলা পরিষদ প্রশাসক মো. তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসক মোসা.শুকরিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক প্রশাসক সুমন চন্দ্র দাশ। জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পিপি আদম সুফি, জেলা যুবদলের সদস্য সচিব নুরুজ্জামান বাবুসহ জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তা, শিশুরা নিয়ে অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সভায়জানানোহয়,পঞ্চগড়ে ১ লাখ ৩৬ হাজার ৫২৭ জন ৯ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুকে হাম এবং রুবেলা রোগের টিকা প্রদান করা।
বন্ধের দিন বাদে আগামী ১০ মে পর্যন্ত এই কর্মসূচী অব্যাহত থাকবে। কর্মসুচী সফল করতে জেলায় ১১০৯ টি কেন্দ্রে টিকাদান কর্মী থাকছে ১৪৩ জন। অতিরিক্ত টিম থাকছে ২৬৪ টি এবং প্রথম সারির পরিদর্শক দায়িত্ব পালন করছেন ১৩৮ জন।
পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, আমরা শিশুদের জীবন রক্ষার জন্য জাতীয় পর্যায়ে অঙ্গীকারাবদ্ধ। টিকাদান কার্যক্রমে গ্যাপ দেওয়ায় হাম-রুবেলা ৫৬ টি জেলায় ছড়িয়ে পড়ে। এর মধ্যে ৫ বছরের শিশু ৮১ শতাংশ ও ৯ মাসের শিশুদের মধ্যে ৩৪ শতাংশ শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েছে। তবে পঞ্চগড় জেলায় এখনো হাম-রুবেলা পজিটিভ পাওয়া যায়নি। তিনি কোন গুজবে কান না দিয়ে শিশুদের টিকা দেওয়ার অভিভাবকদের প্রতি আহবান জানান। এর আগে তিনি রঙিন বেলুন উড়িয়ে কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল ২০২৬ খ্রি.














