

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড় : সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে ৫ বছরের কম বয়সী ১ লক্ষ ৩৬ হাজার শিশু পাবে হামের টিকা । শিশুদের জরুরী হাম-রুবেলা টিকাদান কর্মসূচীর আওতায় ১১ দিনব্যাপি ক্যাম্পেইন চলবে।
রোববার(১৯এপ্রিল) বিকেলে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের কনফারেন্সের মাধ্যমে এ তথ্যটি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।

এ সময় সিভিল সার্জন জানান,হাম একটি ভাইরাসজনিত মারাত্মক সংক্রা্মক রোগ। এই রোগ সাধারণত একজন আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা অন্যদের মধ্যে হাঁচি,কাশির মাধ্যমে অতি দ্রুত ছড়ায়। শিশুরা ছাড়াও যে কোন বয়সে হাম ছড়িয়ে পরতে পারে। তবে শিশুদের মাঝে এর প্রকোপ জটিলতা কারণে মৃত্যু বেশী দেখা যায়। জটিলতার মধ্যে নিউমোনিয়া,অপুষ্টিিএনকেফালাইটিস,অন্ধত্ব,বধিরতা অন্যতম। এই রোগের জটিলতার হাত থেকে বাচার সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে সঠিক সময়ে শিশুকে হামের টিকা দিয়ে সুরক্ষিত করা।
পঞ্চগড় জেলায় ১ লক্ষ ৩৬ হাজার ৫শ ২৭ জন শিশু পাবে হাম-রুবেলা টিকা৷ জেলার ৩টি পৌরসভা সহ ৫ উপজেলার ১১০৯টি টিকাদান কেন্দ্র ২০ এপ্রিল থেকে ১১ দিন ব্যাপী চলবে এই টিকাদান ক্যাম্পেইন।
এদিকে আগামীকাল সকাল ৯টায় জেলার সদর উপজেলার শিংপাড়া এলাকায় আনুষ্ঠানিক ভাবে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করবেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।
হাম রুবেলা টিকাদানের সুযোগ পাবে ৬ মাস বয়সী শিশু থেকে ৫ বছরের কম বয়সী শিশু’রা। তবে এ-সব টিকা গ্রহণ করতে অনলাইন রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল ২০২৬ খ্রি.














