

কুড়িগ্রাম প্রতিনিধি :
“শ্রমিক-মালিক ভাই ভাই সোনার বাংলা গড়তে চাই” এই প্রতিপাদ্যে কুড়িগ্রাম ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে জাতীয় শ্রমিক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এলজিইডি মোড় থেকে একটি র্যালি বের হয়ে। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতার বিজয় স্তম্ভে গিয়ে শেষ হয়।

র্যালিতে উপস্থিত ছিলেন, এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া, জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মজনু মিয়া, এনসিপি সদর উপজেলা আহ্বায়ক এম আর রাজু আহমেদ রাজ্জাক, এনসিপি পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা ইকবাল সহ আরো অনেকে। র্যালিতে জাতীয় শ্রমিক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার দুই শতাধিক সদস্য অংশ নেয়।
প্রকাশিত : শুক্রবার, ০১ মে ২০২৬ খ্রি.
শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.
















