উপকূলের শ্যামনগরে নারীদের মাঝে লবণসহিষ্ণু গাছ বিতরণ

শ্যামনগর (সাতক্ষীরা ) প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপকূলে নারীদের মাঝে লবন সহিষ্ণু ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার(২৪ জুন) উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের বাস্তবায়নে গ্রীন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে এই ইউপির ৪৫০টি পরিবারের মাঝে ২ হাজার ২৫০টি লবনক্তা সহিষ্ণু গাছের চারা বিতরণ করা হয়েছে।

পিকেএসএফের কারিগরী সহায়তায় পদ্মপুকুর বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ গাছের চারা বিতরণ করেন পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান জি এম আমজাদুল ইসলাম। প্রধান অতিথি বক্তব্যে বলেন বনায়ন পরিবেশের ভারসাম্য রক্ষা,কার্বন শোষণ,জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ফলজ ও বনজ গাছ ভবিষ্যতে পরিবার গুলোর পুষ্টি ও আয় বৃদ্ধিতে সহায়তা করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনজিএফ পরিচালক মাইক্রোফাইন্যান্স আলমগীর কবীর। বক্তব্য রাখেন পদ্মপুকুর ইউপি সদস্যবৃন্দ প্রমুখ।

 

প্রকাশিত : বুধবার, ২৪ জুন ২০২৬ খ্রি
.

You might like

About the Author: priyoshomoy