আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের হিসাব রক্ষক সোহান পারভেজের সঞ্চালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, মহিলা বিষয়ক ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনা জাহান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া, শিক্ষক নূরুল হুদা প্রমূখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy