চাঁদপুর আশিকাটি ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে জাফর আহম্মদ খান জিতু আলোচনায়

সজীব খান :

চাঁদপুর সদর উপজেলার, ২নং আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন কৃষকদল নেতা জাফর আহম্মদ খান জিতু, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগি য়ে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে, চেয়ারম্যান প্রার্থী হতে ইতিমধ্যে তিনি, রাজনৈতিক বায়োডাটা, দলীয় ফরম উত্তোলন এবং জমা প্রদান করে ছেন।

জাফর আহমেদ খান জিতু। তিনি চাঁদপুর জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। জাফর আহমেদ খান জিতুর উল্লেখযোগ্য দায়িত্ব ও পদগুলো হলো, সাংগঠনিক সম্পাদক, চাঁদপুর জেলা কৃষক দল, সভাপতি, ১৪৮নং মধ্য আশিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সভাপতি, ২নং আশিকাটি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটি, সাধারণ সম্পাদক, মধ্য আশিকাটি বায়তুল নূর জামে মসজিদ, সাধারণ সম্পাদক, আশিকাটি চাঁদখার বাজার দোকান মালিক সমিতি।

দীর্ঘ রাজনীতি, বিগত দিনের হামলা মামলা,রাজনৈতিক কর্মকাণ্ড, সব কিছু বিবেচনা করে চাঁদপুরের উন্নয়নের রূপকার, জেলা বিএনপির সভাপতি, চাঁদপুর ৩ আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিকসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে, তাকে মূল্যায়ন করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

তার রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি পুলিশিং, ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠনের দায়িত্ব পালনের মাধ্যমে স্থানীয় বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন জাফর আহমেদ খান জিতু।

প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like