

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার(২৫ জুন) বিকালে একশন এইড বাংলাদেশের আয়োজনে এলআরপি-৫৪ অফিসে তৃণমূল শিশু সাংবাদিক দলের সাথে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্যদের সাথে নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত হয়।

একশন এইড বাংলাদেশ শ্যামনগর অফিসের প্রধান কর্মকর্তা আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও একশন এইডের কর্মকর্তা সমিরোনের সঞ্চালনায় মিটিংএ সংবাদ ও সাংবাদিকতা বিষয়ে অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, কার্যনির্বাহী কমিটির সদস্য রনজিৎ বর্মন।
তৃণমূল শিশু সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন পায়েল মৃধা,দেবশ্রী প্রমুখ।
মিটিংএ সংবাদযোগ্য বিষয় চিহ্নিত করণ,তথ্য সংগ্রহ, প্রতিবেদন লেখার কৌশল,সংবাদ সংগ্রহ,কমিউনিটি ভিত্তিক সংবাদ সংবাদ প্রতিবেদন সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।

















