

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ :
কিশোরগঞ্জের কটিয়াদীতে গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে আগামী ২৭ জুন ময়মনসিংহে অনুষ্ঠিতব্য ১১ দলের মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়ে মিছিল ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখা।

আজ উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা কটিয়াদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং মহাসমাবেশ সফল করতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সাবেক আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, নায়েবে আমীর সাইদুল হক বিএসসি, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, অফিস সেক্রেটারি জামাল উদ্দিন মাস্টার, পৌর আমীর আনিসুজ্জামান রুবেল মাস্টার, আফজাল হোসেন জুয়েলসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জনগণের ন্যায্য দাবি আদায় এবং চলমান জনদুর্ভোগ নিরসনে আগামী ২৭ জুন ময়মনসিংহের মহাসমাবেশকে সফল করতে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এজন্য তারা সর্বস্তরের জনগণের প্রতি মহাসমাবেশে যোগদানের আহ্বান জানান।

















