পাঁচটি মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত রোটারি ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর
রোটারি ডিস্ট্রিক্ট -৬৫ বাংলাদেশ, এর ২০২৫-২০২৬ রোটারাবর্ষের বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে পাঁচটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে রোটারি ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল।

শুক্রবার (২৬ জুন)” কক্সবাজার হোটেল সি প্যালেস হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

ডিস্ট্রিক্টের পক্ষ থেকে চলতি বছরে ক্লাবগুলোর কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে প্লাটিনাম, স্বর্ণ ও রৌপ্য—এই তিনটি শ্রেণিতে পুরস্কার প্রদান করা হয়।

এর মধ্যে চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলের ক্লাবগুলোর মধ্যে রোটারি ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল সর্বোচ্চ ‘প্লাটিনাম ক্লাব’-এর মর্যাদা অর্জন করেছে।

একই অনুষ্ঠানে ক্লাবের সভাপতি রোটারিয়ান আবদুল্লাহ আল মামুন ‘ গোল্ড সভাপতি সম্মাননা’ লাভ করেন।

এছাড়া জেলার সেরা কার্যক্রম পরিচালনার স্বীকৃতিস্বরূপ ডিস্ট্রিক্টের মাত্র ছয়টি ক্লাবের একটি হিসেবে ক্লাবটি সেরা রিপশা টিম ক্লাব পরিদর্শন সম্মাননা অর্জন করে।

অন্যদিকে, রোটারির জনভাবমূর্তি ও সামাজিক কার্যক্রম বিষয়ক দল তাদের আয়োজিত কার্যক্রমের জন্য সেরা আয়োজনের ‘গোল্ড সম্মাননা’ লাভ করে।
এছাড়া ক্লাবের সাবেক সভাপতি ডা. ইফতেখারুল আলম উক্ত দলের প্রশাসনিক সহকারী সমন্বয়কারী হিসেবে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সেরা কমিটি সদস্যের ‘গোল্ড সম্মাননা’ অর্জন করেন।

এ উপলক্ষে ক্লাবের সভাপতি রোটারিয়ান আবদুল্লাহ আল মামুন বলেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের ক্লাব এ বছর পাঁচটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে। এই সাফল্য ক্লাবের প্রতিটি সদস্যের আন্তরিকতা, নিষ্ঠা, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও দলগত কাজের ফল। যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ আমাদেরকে ভবিষ্যতেও মানবসেবামূলক কার্যক্রম আরও নিষ্ঠা ও সফলতার সঙ্গে পরিচালনার তাওফিক দান করুন।

উল্লেখ্য, “রোটারি ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল” দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, মানবসেবা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

প্রকাশিত : শনিবার, ২৭ জুন ২০২৬ খ্রি
.

You might like

About the Author: priyoshomoy