

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম সীমান্তে গত ৪৮ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ ৭৯ হাজার ১৫০ টাকা সিজার মূল্যের ভারতীয় ও চোরাচালানী বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে ভারতীয় ঔষধ, প্যান্টের পিস ও গবাদিপশু রয়েছে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সূত্রে জানা গেছে, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় এসব পণ্য জব্দ করা হয়। গত ৪৮ ঘণ্টায় ধারাবাহিকভাবে পরিচালিত এসব অভিযানে সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা বিভিন্ন পণ্য জব্দ করা হয়।
২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তে মাদক, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান ও নজরদারি চালাচ্ছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালানসহ যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারির পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.














