

ফরিদগঞ্জ( চাঁদপুর) সংবাদদাতা :
উপজেলা কৃষি অফিসে জনবল সংকট বিরাজমান। কৃযি অফিস সূএ জানায়, ৬২টি পদসংখ্যার মধ্যে ২৯টি শূন্য পদ রয়েছে। শূন্য পদগুলো হচ্ছ৷ কৃষি সম্প্রসারন অফিসার ১, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ১,উপসহকারী কৃষি কর্মকর্তা ২৪টি, অফিস সহকারী কাম কম্পিউটার ১ স্প্রেয়ার মেকানিক ১, নিরাপত্তা প্রহরী ১ টি পদ শূন্য।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ কল্লোল কিশোর সরকার ইত্তেফাককে জানান, জনবল সংকটে ভুগছিল মাঠে কৃষক পর্যায়ে সেবা বিঘ্নিত হচ্ছে।সম্প্রতি নিয়োগ পক্রিয়া চলছে, নতুন করে নিয়োগ চুড়ান্ত হলে লোকবল পাওয়া যেতে পারে।
প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
শেয়ার করুন
–
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.














