

সজীব খান :
মতলব দক্ষিন উপজেলার, ৫নং উপাদি উত্তর ইউনিয়নের সময়ের সাহসী সন্তান, আলহাজ্ব মোঃ ইলিয়াস মিজি নেতা নয়, নীতির প্রশ্নে মানবতার কল্যাণে উপাদী ইউনিয়ন বাসীর পাশে থাকতে চান, মানুষের জন্য কাজ করার স্বপ্ন নিয়ে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে আলোচনায় শীর্ষে রয়েছেন।

আলহাজ্ব মোঃ ইলিয়াস মিজি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল চাঁদপুর জেলা সহ সভাপতি, সাবেক মতলব দক্ষিন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, ৫নং উপাদী উত্তর ইউনিয়ন বিএনপি সদস্য, উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর থেকেই, সারাদেশের মত মতলব দক্ষিন উপজেলার ৫নং উপাদি উত্তর ইউনিয়নে, একজন কর্মী বান্ধবও জনদরদী নেতা হওয়ার কারণে, ইউনিয়ন ঝুড়ে এখন শুধু আলোচনায় রয়েছেন তিনি। স্থানীয় ভাবে আলোচনা করলে, যুগ্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইলিয়াস মিজির নাম চলে আসে।
উপাদি ইউনিয়নের গরিব অসহায়, দুস্থ মানুষের আশার প্রদীপ হয়ে ঘরে ঘরে আলো ছড়াচ্ছে তিনি। বিগত দিনে তিনি ইউনিয়নের মানুষের বিপদে আপদে অভিভাবকের মতো পাশে দাঁড়িয়ে নিঃস্বার্থভাবে সেবা প্রদান করার কারণে, জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে, একজন জনপ্রতিনিধির যে সব গুণাবলী দরকার তার সব কিছুই তার মধ্যে রয়েছে।
মাদক ইভটিজিং বাল্য বিয়ে সন্ত্রাস নির্মূলে তিনি সব সময় জোরালোভাবে কাজ করছে, কোনো মানুষ যাতে হয়রানির শিকার না হয় তার জন্য নিজেকে ইউনিয়নবাসীর মাঝে বিলিয়ে দিয়েছে, পাশাপাশি উপাদী উত্তর ইউনিয়নেএকটি ভূমি অফিস করার স্বপ্ন ও রয়েছে তার। বিএনপির দুর্দিনে বিগত ১৭ বছর দলীয় কান্ডারী হিসেবে ৫নং উপাদী উত্তর ইউনিয়নে নের্তৃত্ব দিয়েছেন।
ইলিয়াস মিজি জানান, আমি উপাদী গ্রামের সন্তান,এ গ্রামের নামের উপর দুটি ইউনিয়ন রয়েছে,যারা এ গ্রামের নামকরণ করেছেন, আমি তাদের রুহের মাগফেরাত কামনা করছি, আমি প্রধানমন্ত্রী তারেক রহমানে যে নির্দেশনা রয়েছে, সে নির্দেশনা কাজ করছি, মাদক দুর্নীতি চাঁদাবাজ মুক্ত করতে চাই, গরিব দুঃখী অসহায় মানুষকে ধোকা দেওয়ার দিন শেষ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, ইলিয়াস মিজি বলেন, শাসক নয় সেবক হওয়ার প্রত্যয়ে নিয়ে একটি আধুনিক মডেল ইউনিয়ন করার আর্টিস্ট হিসেবে কাজ করতে চাই। বিগত দিনে আপনাদের পাশে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো।
প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.














