

সজীব হাসান, বগুড়া প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের কোমল দোগাছি এলাকায় আক্তার হোসেন (৬৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। মৃত আক্তার হোসেন সান্তাহার পৌর শহরের কোমল দোগাছি এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।

রোববার সকালে নিজ বাড়ির সামনের বারান্দায় আক্তার হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। এরপর সান্তাহার শহর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেন।
আক্তার হোসেনের কি কারণে মৃত্যু হয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানায়, মৃত আক্তার হোসেনের মরদেহ উদ্ধার ময়না তদন্তের জন্য করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬ খ্রি.
শেয়ার করুন
–
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.














